শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ ও মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলারের কাছে একটি স্মারকলিপি দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানব না’, ‘ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় বক্তব্য দেন— বাংলা বিভাগের শিক্ষার্থী আল-কারিমা, মিম, মেহেদি হাসান, সানজিদা খাতুনসহ অন্যরা।

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, এই ফি বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবিলম্বে ফি প্রত্যাহার চাই।

আরেক শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অসচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অনতিবিলম্বে এই ফি প্রত্যাহার চাই।

এ বিষয়ে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…