মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর ইউনিয়নের পুজা মন্ডপ গুলোর উদ্বোধন ও পরিদর্শন করলেন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব


মো:সামিরুল ইসলাম

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থারত পুজা মন্ডপ গুলোর,শুভ উদ্বোধন,পরিদর্শন, আর্থিক সহযোগিতা প্রদান ও মিষ্টি বিতরণ করেন,রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব।

এসময় পূজা মন্ডপ গুলো উদ্বোধন পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।রবিবার সন্ধ্যার পরে পূজা মন্ডপ উদ্বোধন ওপরিদর্শন কালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

সেই সাথে তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন পরিষদ এর সচিব মুরশালিন মুশা,রহনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রসদুল,সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, রহনপুর পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল জব্বার,রহনপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, রহনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেরাজুল ইসলাম,প্রমূখসহ রহনপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…