মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে প্রতি বছরের ন্যায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলোর আয়োজনে শনিবার দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থবারের মতো কুরআনের হাফেজদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের এমপি মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।

মাদরাসাতু বাইতিল হিকমাহ্ আল মু'আসারাহ এর সভাপতি মাওলানা আব্দুল রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা তৌহিদ বিন তোফাজ্জল হোসেন,সাবেক কাউন্সিলার ইউসুফ আলি,বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলার দারুন ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, কোরআনের আলো সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টুসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৫ টি মাদ্রাসার ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…