শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত ও তার সহযোগী গুরুতর আহত হয়েছে।

নিহত চালক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ি পাহাড়পুর এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে মো. আশিক (২৫)।

আহত যুবক হচ্ছে একই এলাকার ওহেদুল আলী (১৭)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহম্মদ ট্রাক্টর উল্টে চালক নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা সেতুর অপরপ্রান্তে ইট বোঝাই একটি ট্রাক্টর সড়কের পাশে গর্তে চাকা পড়লে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চালক ও সহযোগী চাপা পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে।

সেখানেই চালক আশিক মারা যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…