শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৃষ্টির আশায় রহনপুরে ইসতিসকার নামাজ আদায়

ছবি: ইসতিসকার নামাজ আদায়

সারওয়ার জাহান সুমন

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুড়ছে দাপদাহে। প্রকৃতি ও প্রাণীকুলের সঙ্গে জনজীবনে হয়ে উঠেছে ক্লান্ত। মাঠ, ঘাট, ফসলের জমি ফেটে চৌচির হচ্ছে।

পানির জন্য হাহাকার পড়েছে এই এলাকায়। বৃষ্টির পানির চেয়ে আল্লাহর কাছে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টার দিকে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে এ ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। ইসতিসকার দুই রাকাত নামাজ পড়ান নাচোল ঝলঝলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন মজিবুর।

নামাজ শেষে দাপদাহ থেকে ফসল রক্ষা, বৃষ্টির জন্য রহমত কামনাসহ দেশের কল্যাণে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক রহনপুর শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শহীদুল্লাহ্, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল ও ড. মিজানুর রহমান, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার সহ সর্বশ্রেণির ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…