মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুনর্ভবা নদীতে ডুবে আবু হানিফ নামে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বেগুনবাড়ি এলাকায় পুনর্ভবা নদীতে ডুবে শিশুটি মারা যায়। শিশু হানিফ ঐ গ্রামের দুলাল আলীর ছেলে। 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, দুপুরে আবু হানিফ সবার অগোচরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুনর্ভবা নদীতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…