রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের রহনপুরে আল্লাহর দান মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় “আল্লাহর দান মৎস্য আড়ৎ” নামক একটি আধুনিক মৎস্য বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে রহনপুর বড় বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যবসা ইসলামসম্মত একটি হালাল উপার্জনের পথ। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করে তুলবে।”

“আল্লাহর দান মৎস্য আড়ৎ”-এর স্বত্বাধিকারী হিসেবে রয়েছেন আশিক আহম্মেদ ও সাইফুল ইসলাম। পরিচালনায় আছেন তন্ময় আহম্মদ ও মারুফ।

উদ্যোক্তারা জানান, তাজা ও মানসম্মত মাছ সুলভ মূল্যে সরবরাহের লক্ষ্যেই এই আড়তের যাত্রা শুরু হয়েছে।স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে রহনপুর বাজারে মানসম্পন্ন মৎস্য বাণিজ্য সম্প্রসারণ পাবে এবং ভোক্তারা উপকৃত হবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…