রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে নবাগত ইউএনওর সাথে বিএনপি'র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপি'র( ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, এবং রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকির নেতৃত্বে সোমবার(১৯ মে) বেলা ১২ টার সময় দলীয় নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ও ফুল দিয়ে এবং জিয়াউর রহমান রাজনৈতিক জীবনের বই ও জায়নামাজ দিয়ে গোমস্তাপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার(ইউএনও কে) স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনওকে সহযোগিতার আশ্বাস দেন।

নেতাদের ধন্যবাদ জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে, এ শক্তি ও উদ্যোমকে কাজে লাগিয়ে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। উপজেলা প্রশাসন ও বিএনপি'র এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে এলাকার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, আকতার ইসলাম, আলিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক অপু, চৌডালা ইউনিয়ন সাধারণ সম্পাদক মুনতাজুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রহনপুর পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা বিপ্লব, যুবনেতা সাজ্জাদ, রবিউল ইসলাম, মুনিরুল ইসলাম, হাসান, ছাত্র নেতা নাজিম, নাফিস মুরসালিন প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…