শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে পুর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় নিহত-১,আহত-১১


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বিষ্ণু (৬০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধেরসহ ১১ জন আত্মীয় স্বজন আহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ।

স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সাথে নিহত বিষুর মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।সোমবার সকালে স্থানীয একটি ঈদগাহে শিশু-কিশোররা খেলাধুলা করার সময় আমগাছের আম পড়ে যাওয়ায় ওই ব্যক্তি তাদের শাসন করায় দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৪৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…