সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকে

মো:সামিরুল ইসলাম

দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৩৫ হাজার ৩২০ জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এডভোকেসী(প্রস্তুতি) সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল হামিদ জানান, আগামী ২০ এপ্রিল সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে শুন্য থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৭৩ জন ও স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জনকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

এডভোকেসী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক তারেক আব্দুল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক,ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…