সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ

সংগৃহীত

নিউজ ডেস্ক

অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলো নিজেদেরই বন্ধ করতে হবে। নাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনোই এ বিষয়ে ছাড় দেবো না। আপনারা জানেন, এরই মধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। তেমন অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না। এসময় আয়ানের মৃত্যুর বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা হবে। এরকম কার্যক্রম সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি, আগামীকালই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে আয়ান হত্যার সুষ্ঠু বিচারসহ চার দফা দাবি নিয়ে সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন আয়ানের বাবা শামীম আহমেদ ও তার পরিবার। এসময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা আয়ানের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন।

স্বাস্থ্যমন্ত্রীর পাশে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনা এবং বন্ধের অভিযান শিগগিরই শুরু হবে। তিনি বলেন, ইউনাইটেড হেলথ সার্ভিস কর্তৃপক্ষকে লাইসেন্স নিতেই হবে। সব মিলে প্রায় ৮ হাজার হাসপাতাল, ৯ হাজার ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। বড় হাসপাতাল বলে কোনো ছাড় নয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…