সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

সংগৃহীত

নিউজ ডেস্ক

লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহতররা হলেন: ট্রাকের চালক পারভেজ (২৬), তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী; তার বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেল ক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।

রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…