মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি: শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা আড়াই টার দিকে "বাংলাদেশ শিক্ষক সমিতি" মান্দা উপজেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোলাম সরোয়ার স্বপন। 

সভায় দেশের চলমান অস্থির পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে অযথাই প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগের দাবি করা হচ্ছে। নির্ধারিত কর্তৃপক্ষ না হওয়া সত্ত্বেও  তারা স্কুলের হিসাব নিকাশ দাবি করছে। না হলে তারা বলপূর্বক প্রধান শিক্ষককে পদত্যাগ করতে চাপ দেয়া সহ হেনস্থা করছে।

এমতাবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

সভায়, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয় এবং শিক্ষকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও অনুরোধ জানানো হয়।

সভা শেষে প্রধান ও সহকারি শিক্ষকদের নিয়ে ১৫ সদস্য একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়। 

এ  বিষয়ে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ডাঃইকরামুল বারী টিপু'র সাথে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এহেন অনাকাঙ্খিত ঘটনার নিন্দা জানাই। আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য তাঁরা সকলকে আহ্বান জানান। শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে বিএনপি যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড  কঠোরভাবে দমনের ব্যবস্থা নিবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…