সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় সেই আলোচিত চাঁদাবাজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: চাঁদাবাজ ছাত্রলীগ নেতা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় চাঁদাবাজ বিভিন্ন এলাকায় মারপিটে নেতৃত্ব প্রদানকারী সেই আলোচিত ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন মিষ্টার (৩২) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন মিষ্টার উপজেলার পরানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে আবুলের ছেলে।

মামলা সুত্রে জানাগেছে, গত ১৬ সেপ্টেম্বর বিকালে ছোট বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্য বাগবিতণ্ডা ঘটে।এক পার্যায়ে অভিযুক্ত মিষ্টার গংদের মারপিটে ৮ জন গুরুতর আহত হন। এঘনায় আহতদের পরিবারের কর্তা রিয়াজ উদ্দিন শাহ থানায় বাদী ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার জিআর ২৯/২০২৪।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান,মামলার দায়েরের পর মামলার ১নং চাঁদাবাজ সন্ত্রাসী আসামী মেহরাব হোসেন মিষ্টারকে আটক করা হয়। আটকের পর তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…