সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুর্গাপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সংগৃহীত

নিউজ ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে জমা-জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে বড় ভাই। ১৭ ডিসেম্বর রোববার সকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাইয়ের নাম মো. নুরুল আমীন (৪৫)। তিনি মউ গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে বড় ভাই নুরুল আমিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল ছোট ভাই মজিবুর রহমানের। এ নিয়ে স্থানীয়ভাবে দেন দরবার হলেও কোনো সুরাহা মেলেনি। ঘটনার দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর রোববার সকালে তাদের ধান ক্ষেতের পাশে দাঁড়ানো ছিল বড় ভাই নুরুল আমীন। এই সময় পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র (ডেগার) দিয়ে আঘাত করে ছোট ভাই মজিবুর রহমান। এতে বুকে গুরুতর জখম হয় নুরুল আমীনের।

পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমিনের ছেলে সোহেল মিয়া জানান,গত দুই বছর ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা চলে আসছিল তাদের। কয়েক দফা দেন-দরবার হলেও তারা তা মেনে নেয়নি। আরো বলেন,"সকালে আমি খেতের আইল বাঁধতে ছিলাম তখন আব্বা আইলের উপর দাঁড়িয়ে রইছিলো, এইসময় আব্বার ছোট ভাই মজিবুর ডেগার দিয়ে আব্বার বুকে ফার মারে আর আব্বার ভাগ্নে ও আমার চাচাতো ভাই তারাও তখন আব্বারে বাইরাইছে। আমি আমার আব্বার খুনের বিচার চাই"। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, ঘটনার সাথে জরিত খুনি মজিবুরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…