সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের লাশ, বিকেলে জানাজা


পাভেল ইসলাম, রাজশাহী

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী পৌঁছেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় উপশহর এলাকার তার বাসভবনে।

পাইলট সাগরের মেজো চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন,সোমবার (২১ জুলাই) মৃত্যুর খবর শোনার পর তার পরিবারকে ঢাকায় নেওয়া হয়।মঙ্গলবার সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি মরদেহবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়।


তিনি আরো বলেন,মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তার জানাজা হবে। এরপর রাজশাহীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম ওরফে সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। নগরীর সপুরা গোরস্তানে মঙ্গলবার সকালে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

স্বজনরা জানান, জানাজার জন্য মরদেহ নেওয়া হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজা হবে বিকেলে।

সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করেন। বর্তমানে নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়িটিতে ভাড়া থাকেন তারা। সোমবার বিমান বিধ্বস্তের পর থেকেই ‘আশ্রয়’ নামের বাড়িটির সামনে প্রতিবেশী,স্বজন ও উৎসুক মানুষ ভিড় করছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…