সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়ীতে উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় গোদাগাড়ী সরকারি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, গোদাগাড়ী উপজেলা। ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত অবক্ষয়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তানিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুহুল আমিন ও ফিল্ড ফ্যাসিলিটেটর রোকসানা খাতুন। এছাড়াও উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্য, স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…