সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে জুতার ভেতরে হেরোইন, গ্রেফতার ১


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহীতে র‍্যাবের অভিযানে নতুন জুতার সোলের ভিতরে ১২০ গ্রাম হেরোইন পাচারকালে বিশু হেমব্রম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (২৬ আগষ্ট) র‍্যাব-৫ রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত বিশু হেমরম(৩৮) গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমব্রমের ছেলে।

সোমবার(২৫ আগস্ট) রাতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি দল নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রি করার জন্য অবস্থান করার সময় তার দেহ তল্লাশি করে নতুন জুতার সেলাইকরা সোলের ভেতরে লুকানো ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশু দীর্ঘদিন গোদাগাড়ী নদীর সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজশাহী জেলাসহ রাজধানী ঢাকার খুচরা ও পাইকারী বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বেচাকেনা করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…