সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মোঃ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ


গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগকালে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী এলাকার সাধারণ মানুষ, অটো-রিক্সা-ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় তিনি সাধারণ মানুষের সামনে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন ও সবাইকে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, তানোর-গোদাগাড়ীর মানুষের জন্য কাজ করছি, সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের কাছে আমার চাওয়ার কিছু নেই। জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার মানুষের জন্য শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়নসাধন, ধর্মীয় প্রতিষ্ঠান- মাসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, উপাসনালয়ের ব্যাপক উন্নয়নসাধন, ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। আলেম উলামা, ইমাম মুয়জ্জিন এবং সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাগণের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করবো। বেকারত্ব দূরীকরণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সকল প্রকার দূর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলদারবাজি, মাদকের আখড়া সমূলে নির্মূল করা হবে। তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ ইবরাহিম -সমন্বয়ক কমিটির সদস্য, নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হালিম -সমন্বয়ক কমিটির সদস্য, মুহাম্মদ জিহাদুর রহমান ও মুহাম্মদ জিহাদুর রহমান।

অত্র এলাকায় জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির প্রসার লাভ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…