সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী অঞ্চলে মৃত্তিকার সার সুপারিশ কার্ড বিতরণ


মোঃ জমশেদ আলী

"সুস্থ্য জীবনের জন্য সুস্থ্য মাটি"- স্লোগানকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী অঞ্চলে কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করেছে। অনুষ্ঠানে ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণা পরীক্ষাগার ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ দিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরেন্দ্র অঞ্চলের কালিকাপুর গ্রামে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউ রাজশাহী বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ নুরুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন, শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘরের ব্যবস্থাপনা পরিচালক মো জাহাঙ্গীর আলম শাহ এবং দলনেতা এমএসটিএল তিস্তা মোহাম্মদ মিজানুর রহমান ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই রাজশাহীর স্টাফ রিপোর্টার ও কৃষি চিন্তাবিদ আবু সালেহ্ মো: ফাত্তা।

এসময় শতাধিক কৃষকের হাতের সুপারিশ কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়। এরপর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারে কৃষকদের মাটি পরীক্ষা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…