মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে পরিদর্শনে রাজশাহী বিভাগীয় কমিশনার

ছবি: রাজশাহী বিভাগীয় কমিশনার

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর সফরে এসে বহুমুখী কর্ম উদ্দীপনায় একটি দিনের কিছু সময় অতিবাহিত করলেন।

মঙ্গলবার ২৩ এপ্রিল বেলা ২:৪০ মিনিটের সময় তিনি গোমস্তাপুরে আগমন করেন। কর্মসূচির অংশ হিসেবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ তহবিল হতে অর্থসহতা করা হয়েছে।

উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার, দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আশিক জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানার চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরে বিকেল ৩.৩০ মিনিটে রহনপুর পৌরসভা পরিদর্শন শেষে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী ডক্টর দেওয়ান মহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উদ্ধতন কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তিনি সফরসূচি অনুযায়ী সহকারি কমিশনার (ভূমি) গোমস্তাপুর এর কার্যালয় পরিদর্শন করেন।

পরবর্তীতে বোয়ালিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন , লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে সেখানে বসবাসরতদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা সহ বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বাল্যবিবাহ এবং কিশোর কিশোরীদের জীবন মান উন্নয়নের উঠান বৈঠক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। কর্মব্যস্ততার সফর শেষে তিনি সন্ধ্যার পর সড়কপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…