শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের নওসিন জাতীয় পর্যায়ে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় তৃতীয়

ছবি: জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত

সারওয়ার জাহান সুমন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ বাংলা রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের নওসিন তাসফিয়া।

সে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর অষ্টম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী। সে রহনপুর পৌরসভার স্টেশন হঠাৎ পাড়ার বাসিন্দা। পিতা মরহুম তহিদুল ইসলাম মাতা স্কুল শিক্ষিকা তানিয়া বসিরের বড় মেয়ে নওশিন তাসফিয়া।

নওশিন তাসফিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাৎক্ষণিক বাংলা রচনা ক বিভাগে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়াও একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী শিক্ষার্থী সুলাইমান ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে তৃতীয় হয়েছেন।

তোরজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু বলেন, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে লেখাপড়ায় তারা খুবই মনোযোগী। লেখাপড়ার পাশাপাশি নওশিন জাতীয় পর্যায়ে তৃতীয় ও সুলাইমান বিভাগীয় পর্যায়ে তৃতীয় হওয়ায় গৌরব অর্জন করায় আমরা বেশ আনন্দিত।

তিনি আরো বলেন, জাতীয় ও বিভাগীয় পর্যায়ের এ অর্জন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফসল।

ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্য, বিতর্ক, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে করে স্কুল ও এলাকার সুনাম অক্ষুন্ন রাখতে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…