শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্প উপলক্ষে অবহিতকরণ সভা

ছবি: গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্প উপলক্ষে অবহিতকরণ সভা

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ২৮ মে) সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডাঃ এ এফ এম মাহমুদুর রহমান, ডাঃ নুসরাত শারমিন, স্বাস্থ্য দপ্তরের  কর্মকর্তা, কর্মচারী  ও স্থানীয় গণমাধ্যম কর্মী। সভায় জানানো হয় ১ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৪ টি ক্যাম্পে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস হতে ১১ মাসের ৪ হাজার ৪ শত ৮০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এব ১২ হতে ৫৯ মাসের ৩৩ হাজার ৬ শত ৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…