মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত

ছবি: গণপিটুনিতে ডাকাত নিহত

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের কানসাট ভোলাহাট সড়কের কোলমুগারা এলাকায় ডাকাতিকালে এক ডাকাত নিহত হয়েছে। 

নিহত ডাকাত সদস্যের নাম আকতার হোসেন (৩০)। সে শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি এলাকার সাত্তার হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন জানান, গতকাল মাগরিবের নামাজের কিছু পরে কানসাট থেকে রিক্সাভ্যানের গতিরোধ করে ডাকাতরা। তারা ভ্যানযোগে আসা দুজন মহিলার কাছে থাকা কানের স্বর্ণালংকারসহ জিনিসপত্র ডাকাতিকালে মহিলারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এসময় ৫/৬ জন ডাকাত পালিয়ে গেলেও ধরা পড়ে আকতার। পরে গণপিটুনিতে মারা যায় সে।

বৃহস্পতিবার সকালে আকতারে দাফন করা হয়েছে বলে জানান ইউপি সদস্য সাদ্দাম।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…