সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের ক্যাম্পইন


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ.পি.ভি.) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীসহ ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা যে কোন কিশোরী এ এইচ.পি.ভি. টিকা নিতে পারবে। সাধারণত স্বাস্থ্য কর্মীরা কিশোরীদের এ টিকা দিবেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিক্ষা-প্রতিষ্ঠান সহ অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে।

উক্ত ক্যাম্পেইনে মতামত প্রদান করেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আরিফুল কবির, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, ডা. তৌহিদ ইসলামসহ উপজেলার কর্মকর্তারা।

সকলে মোহনপুর উপজেলার কিশোরীদের টিকা গ্রহণ নিশ্চিত করার বিষয়ে কাজ করার অঙ্গিকার করেন। এছাড়া ক্যান্সার প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে নানা পরামর্শ প্রদান করেন তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…