সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি রাজশাহী মেহেরচন্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার সন্তান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস অটোকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়ে। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…