সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে তাবলিগ জামাতের সাদপন্থিদের বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ


নিউজ ডেস্ক

রাজশাহীতে তাবলিগ জামাতের সাদপন্থিদের বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন জুবায়েরপন্থিরা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

‘ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় গত ১৯ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলায় চারজন নিহতের ঘটনার দ্রুত বিচারের দাবি জানান তারা।

সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা, মামলার আসামিদের জামিন আবেদন বাতিল করা, দিল্লির মাওলানা সাদকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা, সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সব কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং সব মসজিদে সাদপন্থিদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা।

বিক্ষোভ সমাবেশে উপশহর মারকাজ মসজিদের সভাপতি আব্দুল মালেক, শূরা সদস্য হাফেজ আব্দুল্লাহ তালহা, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. ইমরান আলী, কাটাখালি জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামাল উদ্দিন মাহমুদ, কেশরহাট জামে মসজিদের খতিব মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…