সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক, বগি উদ্ধার


নিউজ ডেস্ক

রাজশাহীতে লাইনচ্যুত আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে বগিটি উদ্ধার করা হলে গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি।

বর্তমানে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।

এর আগে সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুটি চাকা লাইনের বাইরে চলে যায়। এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন ছিল। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল করতে পারেনি। বগি উদ্ধার হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…