সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন


নিউজ ডেস্ক

রাজশাহীর আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন মাদক মামলার এক আসামি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

এই আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ হাজিরা দেন। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রোকোর্ট হাজতখানায় নিয়ে আসার সময় তিনি পালিয়ে যান।

এ ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কারো দায়িত্বে অবহেলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…