শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আল্লামা লুৎফর রহমান হুজুর আর নেই

আল্লামা লুৎফর রহমান

মোঃ মাহফুজ আলী

আল্লামা লুৎফর রহমান হুজুর আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিশ্বনন্দিত মোফাসসিরে কুরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, কোটি হৃদয়ের স্পন্দন আল্লামা লুৎফুর রহমান হুজুর আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এই তথ্য জানান।

আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, তাঁর বাবা সেদিন সকালে মাথা ঘুরে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

লুৎফুর রহমান বর্ণভী (১৯১৬ – ১৯৭৭) ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত,লেখক, সম্পাদক ও ইসলামি বক্তা। তিনি হুসাইন আহমদ মাদানির শিষ্য ছিলেন। তিনি অরাজনৈতিক ইসলামি সংঘটন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

১৯৬১ সালে কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল। ১৯৬৩ সালে রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে আলিম। ১৯৬৫ সালে ফাজিল। এবং ১৯৬৭ সালের কৃতিত্বের সাথে কামিল পাশ করেন।ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব ফয়জুন্নেসা কলেজ থেকে ডিগ্রী এবংঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্র জীবনের সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস এবং স্কলারশিপ প্রাপ্ত একজন মেধাবী মুখ হিসেবে তিনি পরিচিত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…