শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা আতাহার যুগিডাইং এ অনুষ্ঠিত হলো হেলথ ক্যাম্প-২০২৬


হুমায়ূন কবীর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আতাহার যুগিডাইং এ অনুষ্ঠিত হলো হেলথ ক্যাম্প-২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার যুগিডাইং এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের জন্য দিনব্যাপী হেলথ ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  ১৭ জুন ২০২৬ তারিখে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে মোট ৮০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎসাসেবা দেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আখতার (রিমা)।

স্বাস্থ্য ক্যাম্পটি আয়োজন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ। কর্মসূচিটির অর্থায়ন করে ওয়াইক্লিফ সুইজারল্যান্ড এবং বাস্তবায়ন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

আয়োজক সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন সময় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…