রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এমপি'র বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: সংবাদ সম্মেলন

শিবগঞ্জ প্রতিনিধি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব ও তাঁর বাবার বিরুদ্ধে বিল দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে। তবে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলছেন সংসদ সদস্য। 

৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কুমিরাদহ বিলের ইজারাদার আফাজ উদ্দিন। এ সময় তিনি বলেন, আমি নিয়ম মোতাবেক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী এমপি জারার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নিই। কিন্তু এমপি তাঁর লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ এপ্রিল এমপি নিজে উপস্থিত থেকে বিলের পাড়ে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যান। এ ছাড়া মৎস্যজীবীদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবারের বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনকি বিভিন্ন হুমকি-ধমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন মৎস্যজীবীরা।

অপর দিকে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা বানোয়াট বলছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। তিনি বলেন বিলটি আমাদের পৈতৃক সম্পত্তি। ১৫০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। আলফাজ উদ্দিনসহ তার কিছু লোকজন বিলটি দখল করে রেখেছে। এমনকি আমাদের লোকজন ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে। বলেন, আমাদের স্থাপনায় আগুন দিয়েছে আলফাজ উদ্দিনের লোকজন। তাঁর দাবি আলফাজ উদ্দিন আদালতে হেরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত